1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
"করোনা প্রকোপ বেড়ে যাওয়ায়"ছুটি নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

“করোনা প্রকোপ বেড়ে যাওয়ায়”ছুটি নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • সোমবার, ২২ মার্চ, ২০২১

করোনা ভাইরাস মহামারির সংক্রমনের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারন ছুটি নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পুরোনো একটি ভিডিও শেয়ার করে এমন গুজব ছড়ানোর বিষয়টি দেখে আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে বলা হয় ‘গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরোনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে।

এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ৷

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছর দুই মাসের বেশি সময়ের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার আবার সংক্রমণ বাড়ার পর গতকাল রোববার গুজব ছড়িয়ে পড়ে যে আবারও ১০ দিনের সাধারণ ছুটি আসছে। পরে সরকারের পক্ষ থেকে তা সত্য নয় বলে জানানো হয়।

আজকের তথ্যবিবরণীতে বলা হয় ‘সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি,এ ধরনের গুজবে জনগনকে বিভ্রান্তি হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022