1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ইন্জিনিয়ার এনামুল হকের" কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো - Bhola Crime
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো

ইন্জিনিয়ার মারুফ হাসান
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও চলমান অর্থনৈতিক সংকটে বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্প উদ্যোক্তা “ইন্জিনিয়ার এনামুল হকের” কারাভোগে বেকারত্বের হাতছানিতে আতংকিত হয়ে পড়ছে হাজার ভুক্তভোগী পরিবার। সুশীল সমাজ সহ আতংকিত পরিবারগুলো ইন্জিনিয়ার এনামুল হকের কারামুক্তি দাবী করছে।

ইন্জিনিয়ার এনামুল হক ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিরোধী দলকে তিনি কখনো দমন পীড়নে জড়িত ছিলেন,দেশের টাকাও বিদেশে পাচার করেছেন,সরকারের কোন আর্থিক কেলেংকারি সহ চাঁদাবাজি,দখলদারী,টেন্ডারবাজীতে তিনি জড়িত ছিলেন এমন কোন তথ্য পাওয়া যায়নি।
তাহলে কেনো ইন্জিনিয়ার এনামুল হকের কারাভোগ?
——————————————————————–
তিনি আ,লীগের রাজনীতিতে প্রবেশের অনেক পূর্ব থেকেই একজন সফল ব্যাবসায়ী ছিলেন। অসংখ্য মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে বাঁচিয়ে কর্মসংস্থানের ব্যাবস্থা করেছিলেন তার গড়া গ্রুপ অব কোম্পানীগুলো।

**রাজশাহী,বাঘমারা,সাকোয়াতে কৃষকরা যখন তাদের উৎপাদিত কৃষিপন্য আলু সংরক্ষন করতে পারতোনা বাধ্য হয়ে তারা কমদামে সেই আলু বিক্রি করে দিত এবং আর বিক্রি করতে না পারা শত শত টন আলু পচে গিয়ে দরিদ্র কৃষকরা পথে বসে যেতো।
ইন্জিনিয়ার এনামুল হক তখন সেই হতদরিদ্র কৃষকের আলু যাতে না পচে যায় এবং কৃষকরা যাতে আলুর ন্যায্য দাম পায় সেই উদ্দেশ্যে তিনি সেই অজোপাড়া গাঁয়ে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ স্থাপন করে দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন এবং দেশের কৃষি অর্থনীতিতে অবদান রেখেছেন।

** তার একান্ত নিজ প্রচেষ্টায় ঢাকাতে গড়া “এনা প্রপার্টিজ লিঃ” এ শত ইন্জিনিয়ার এবং হাজার লোকের কর্মস্থান হয়েছিলো।দেশের আবাসান খাতে তার অবদান ছিলো চোখে পড়ার মত।
** “সাকোয়া টেক্সটাইল” প্রতিষ্ঠানটিতে হাজার হাজার বেকার গার্মেন্টস কর্মী কাজ করে নিজেদের বাঁচিয়েছিলো বেকারত্বের অভিশাপ থেকে।আর তার উৎপাদিত পন্য বিদেশে রপ্তানী হতো সরকার পেতো বৈদেশিক মুদ্রা।
বর্তমানে তিনি জেলে থাকায় তার কঠোর পরিশ্রমে গড়া প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে হাজার লোক বেকার হতে বসেছে।

দেশের অর্থনীতিতে যেসকল মানুষগুলো অবদান রেখে এসেছে তাদের শুধু রাজনৈতিক বিবেচনায় বছরের পর বছর কারাগারে রেখে দেশের অর্থনীতিকে সংকুচিত না করা এবং বেকারত্ব না বাড়ানোর অনুরোধ করছে আগত বেকারত্বের হাতছানিতে ভুক্তভোগী পরিবারগুলো।

দেশের এই চলমান অর্থনৈতিক সংকট এবং বেকারত্ব ঘুচাতে ইন্জিনিয়ার এনামুল হকের মত সৎ আদর্শিক ব্যাবসায়ীদের দ্রুত মুক্তি দিয়ে দেশের আর্থিক খাতকে শক্তিশালী করার আহবান জানাচ্ছে সুশীল সমাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022