1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
দৈনিক ভোলার বাণী অফিস পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

দৈনিক ভোলার বাণী অফিস পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ভোলার পাঠকপ্রিয় “দৈনিক ভোলার বাণী” অফিস পরিদর্শনে আসেন ভোলা-৩ আসনের সাংসদ করোনা যোদ্ধা ও দ্বীপ বন্ধু খ্যাত আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ৷

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শহরের জাহান-আরা-আর্কেড এর দ্বিতীয় তলায় ভোলার বাণীর কার্যালয়ে আসেন তিনি। এসময় লালমোহন-তজুমুদ্দিনের গণমানুষের নেতা করোনা যোদ্ধা এমপি শাওনকে প্রথমে ভোলার বাণী লোগো সম্বলিত উত্তরিয় পড়িয়ে দেন সম্পাদক মাকসুদুর রহমান। পরে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক ভোলার বাণীর পরিবারের সদস্যরা।
পরিদর্শনে এসে দ্বীপবন্ধু শাওন বলেন, ভোলার বাণী একঝাঁক তরুণ মেধাবী সংবাদকর্মী নিয়ে যেভাবে ভোলার সকল চিত্র তুলে ধরে পাঠকের মাঝে নিয়ে আসছেন এটা সত্যিই প্রংশনীয়।তিনি বলেন, ভোলা সদর আসনের সাংসদ এবং সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ সাহেবসহ আমরা যে ৩ জন তরুণ সাংসদ রয়েছি, আমাদের উন্নয়নের চিত্র এবং সমস্যাগুলোও তুলে ধরার মাধ্যমে ভোলাকে আরো এগিয়ে নিতে হবে।এ সময় তিনি বলেন, তোফায়েল আহমেদ এর মত নেতা পেয়ে আমরা গর্বিত। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে ভোলায় এই পত্রিকাটি ভালো ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
করোনা যোদ্ধা আলহাজ্ব শাওন বলেন, আমি ব্যক্তিগত ভাবে মিডিয়া বান্ধব মানুষ। আমার স্ত্রীও বরিশালের আঞ্চলিক একটি পত্রিকার সাথে সম্পৃক্ত। এসময় সবার সম্মতিক্রমে তিনি ভোলার বাণী উপদেষ্টা হিসেবে মতামত দিয়ে বলেন, আজ থেকে আমি এই পত্রিকার উপদেষ্টা হিসেবে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হারুন উর রশিদ, ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, নিউ ন্যাশন প্রতিনিধি আবদুস সহিদ তালুকদার, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার এবং তজুমউদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলার কথা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ইলিয়াস চৌধুরী, ভোলা ক্রাইম ডট.কম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও বাংংলাদেশ সাংস্কৃতিকলীগের প্রতিষ্ঠাতা জনাব আবুুল হোসেন মজুমদারের পাক্ষিক গোয়েন্দা রিপোর্ট এর জেলা প্রতিনিধি জনাব মারুফ হাসান মিহির, ভোলার আলো অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক বেল্লাল নাফিজ, ভোলার বাণী পরিবারের সদস্য জে আই সবুজ, ইমরান হোসেন, মহিউদ্দিন আহমেদ, এম. শরীফ হোসাইন, শাহীন কাদের, এম রহমান রুবেল, ইয়ামিন হোসেন, আজিজুল ইসলাম, মাহে আলম, মেজবা উদ্দিন টুটুল, আবুল হোসেন (মিম), এম জামিল হোসেন, আরিফ হোসেন, এইচ এম এরশাদ, মনজুর রহমান কামরুল, বিটিভি ও মাই টিভি’র ফটো সাংবাদিক রানা ইসলাম, চ্যানেল আই’র ফটো সাংবাদিক অজিত চন্দ্র, বদরুল আলম লাভু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022