1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ডিজিটাল আইন নিরাপত্তার জন্য, নিরাপত্তা হরণের জন্য নয়: মোস্তাফা জব্বার - Bhola Crime
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
“এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার সেরা সংগঠক সম্মাননা পেলেন ফারুক হোসেন মজুমদার ভোলায় অভিযোগ ও পরোয়ানা ছাড়াই জামায়েতের নারী কর্মী আটক জ্বালানীর চরম সংকটে বন্ধের মুখে ভোলার বিসিক শিল্প নগরী,ভোলার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মালিকগন

ডিজিটাল আইন নিরাপত্তার জন্য, নিরাপত্তা হরণের জন্য নয়: মোস্তাফা জব্বার

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়। এ অপব্যবহার অনাকাঙ্ক্ষিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর দিলে এ অপব্যবহার রোধ করা সম্ভব হতে পারে।
আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন মোস্তাফা জব্বার।বিজ্ঞাপন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা দিতে না পারলে তা উল্টো বিপদ ডেকে আনবে। তাই ডিজিটাল নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ জন্যই ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। তবে লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। অপব্যবহার হওয়া উচিত নয়। ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা হরণ করার জন্য নয়।বিজ্ঞাপন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও বলেন, চলতি বছর দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ–জি সেবা চালু হবে। এরপর আগামী বছর থেকে তা সম্প্রাসারণ করা হবে।

সংলাপ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, তথ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022