1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ফেসবুক কেনো সাময়িক বন্ধ রেখেছিলেন তসলিমা নাসরিনের একাউন্ট - Bhola Crime
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ফেসবুক কেনো সাময়িক বন্ধ রেখেছিলেন তসলিমা নাসরিনের একাউন্ট

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • সোমবার, ১ নভেম্বর, ২০২১

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দাবি করেন, তাঁকে এক সপ্তাহ ফেসবুক ‘নিষিদ্ধ’ করেছিল। আজ সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে এ কথা জানান তিনি। তসলিমার নাসরিনের দাবি, ‘সত্য বলার কারণে ফেসবুক আবারও আমাকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করে রেখেছিল।’ তবে কবে থেকে কবে ফেসবুকে তিনি নিষিদ্ধ ছিলেন তা টুইটে জানাননি।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর চালানো হয়। পরে জানা যায়, হিন্দুরা নয়, এ কাজ করেছেন ইকবাল হোসেন। এখন জানা যাচ্ছে, এ নিয়ে লেখায় ফেসবুক আমাকে নিষিদ্ধ করে। ইসলামপন্থীরা নিশ্চুপ ছিলেন, তাঁরা ইকবালের বিরুদ্ধে কিছুই বলেননি। এ নিয়ে কথা বলায় ফেসবুক আমাকে নিষিদ্ধ করে।

তসলিমা নাসরিনকে এর আগেও নিষিদ্ধ করেছিল ফেসবুক। এ বছরের ১৬ মার্চে এ লেখিকা অভিযোগ করেন, ফেসবুক তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে। তারও আগে ২০১৫ সালে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট তসলিমার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022