1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ইসি গঠনে নামের তালিকা সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখার প্রস্তাবনা - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ইসি গঠনে নামের তালিকা সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখার প্রস্তাবনা

মোঃ মারুফ হাসান
  • শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত নামের তালিকা ৩২২ থেকে সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখা হয়েছে। পরে একাধিক বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির পঞ্চম বৈঠকে এই সংক্ষিপ্ত করা হয়। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হয়।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠক হয়েছে। বৈঠকে সাচিবিক সহায়তার দায়িত্বে ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

এ ছাড়া সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সার্চ কমিটির বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

তিনি বলেন, আজকের বৈঠকে সার্চ কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনকে বাছাই করেছেন। তালিকা চূড়ান্ত করতে আগামীতে আরও একাধিক বৈঠক করবে কমিটি। এরপর চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022