1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
নাখালপাড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ৷ - Bhola Crime
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

নাখালপাড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার ৷

নিউজ এডিটর
  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ৮৫ নাখালপাড়ার একটি বাসার ঘরের দরজা ভেঙে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী আসমত আলী (৪৫) ও তার স্ত্রী একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ফারজানা (৩২)।

আসমতের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ও ফারজানার মৃতদেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর আসমত আত্মহ্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত দম্পত্তির ১৫ বছর বয়সী সন্তান ফোন করে পুলিশকে জানায়, বাবা-মায়ের ঘর থেকে তারা কোনো সাড়া-শব্দ পাচ্ছে না। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022