1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
রিভাকে বহিষ্কার করতে না পারা ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারির ব্যর্থতা - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

রিভাকে বহিষ্কার করতে না পারা ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারির ব্যর্থতা

নিউজ এডিটর
  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার হাজারো অনিয়ম-দুর্নীতির প্রমাণ থাকার পরও তাকে বহিষ্কার করতে না পারা বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৌই। 

সোমবার (২৬ সেপ্টম্বর) সোয়া ১১টায় কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,  ‘রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যারা মারামারি করেছেন, তাদের কাউকে বহিষ্কার করা হয়নি। আমরা যারা মারামারি করিনি, তাদের করা হয়েছে। আর গতকাল ভুক্তভোগীরা আত্মরক্ষার জন্য সংঘর্ষে জরিয়েছেন।’

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সদস্যরা সংবাদ সম্মেলন করছেন।  সোমবার সোয়া ১১টায় কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শুরু করেন। ইতোমধ্যে তারা সংবাদ সম্মেলন শেষ করে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশনের জন্য যাত্রা করেছেন।

এর আগে আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সোনালি আক্তার। সোনালি বলেন, ‌‘সংবাদ সম্মেলন শেষে সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন করবেন।’ এদিকে, ইডেন কলেজের ছাত্রলীগ থেকে বহিষ্কৃত গ্রুপ সকাল ১১টায় সংবাদ সম্মেলন শেষে ধানমন্ডি পার্টি অফিসের দিকে অনশনে বসার জন্য রওয়ানা দিয়ছে। প্রসঙ্গত, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই কমিটির ১৭ জনকে বহিষ্কার করা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

https://www.facebook.com/100050491163606/videos/445747687534771/

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022