1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
সিপিএলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

সিপিএলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

নিউজ এডিটর
  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

সাকিব আল হাসান যোগ দিতেই বদলে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের ভাগ্য। প্রথম ছয় ম্যাচে একটি জয় পাওয়া দলটি সাকিব যোগ দেয়ার পর টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থান থেকে উঠে গেছে প্লে-অফ পর্বে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে থাকা দলটি এখন লড়বে ফাইনালে ওঠার লড়াইয়ে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজের মুখোমুখি হবে সাকিবের গায়ানা।

সিপিএলে সাকিবের শুরুটা মোটেই ভালো হয়নি এবার। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে প্রথম দুই ম্যাচেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশ অধিনায়ক। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান সাকিব। প্লে-অফ নিশ্চিতের ম্যাচে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। পরে বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

প্লে-অফে এবার সাকিবের দলের প্রতিদ্বন্দ্বী শীর্ষে থাকা বার্বাডোজ। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট তাদের। প্লে-অফের বাকি দুই দল সেন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজ।

প্লে-অফে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজের মোকাবেলা করবে সাকিবের দল। এই ম্যাচে জয় পেলে সরাসরি ফাইনালে চলে যাবে তারা। তবে হারলেও থাকবে ফাইনালে যাওয়ার সুযোগ। সে ক্ষেত্রে সাকিবের গায়ানাকে জয় পেতে হবে সেন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে এই এলিমিনেটরটি।

এরপর ২৯ সেপ্টেম্বর ভোর পাঁচটায় প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দল।

১ অক্টোবর ভোর পাঁচটায় ফাইনালে প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে লড়বে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022