ভোলায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সাথে ভোলা জেলা প্রশাসন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ-শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩রা সেপ্টেম্বর ২০২০ বৃহষ্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদ আলম সিদ্দিককে সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
পরে ভোলা জেলার পূর্নাঙ্গ কমিটির অনুমোদন ও জেলা প্রশাসকের বরাবর স্বারক এর চিঠি হস্তান্তর করা হয়।
এদিকে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার এর সাথে শুভেচ্ছা বিনিময় ও জেলা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এবং কেন্দ্রীয় কমিটির সংগঠনের রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুমোদনের কপি ও স্বারকলিপি পুলিশ সুপার বরাবর হস্তান্তর করেন কমিটির নেতৃবৃন্দরা।
পরে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ৷
এ সময় ভোলা জেলা প্রশাসক ও ভোলা পুলিশ সুপার জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা কমিটির সাংবাদিকদের সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা সহ কমিটির সার্বিক মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ভোলা জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এম এন আলম, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি অর্জুন চন্দ্র দে,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ,সহ-সভাপতি হেলাল উদ্দিন নয়ন, যুগ্ন সাধারন সম্পাদক মো.বেল্লাল নাফিজ, সহ সম্পাদক অনিক আহমেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম শামীম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনসুর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, সিম্পোজিয়াম ও মিটিং পরামর্শ সম্পাদক ইকবাল হোসেন রাজু,হিস্টোরিয়াল বিষয়ক সম্পাদক আবু জাফর প্রমুখ।