1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
সিসি ফুটেজের সুত্র ধরে ঘোড়াঘাট (ইউএনও) কে হামলাকারী সনাক্তের চেষ্টা - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

সিসি ফুটেজের সুত্র ধরে ঘোড়াঘাট (ইউএনও) কে হামলাকারী সনাক্তের চেষ্টা

মোঃ মারুফ হাসান /সম্পাদক ৷
  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
নিজস্ব প্রতিবেদক

সিসি ক্যামেরার ফুটেজ দেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলাকারী দুজন পাতলা গড়নের তরুণ এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে আজ বৃহস্পতিবার বিকেলেঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

হামলাকারীদের হামলার কারন ও চিহ্নিত করা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন তদন্ত চলছে,সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে হামলাকারী দুজন হালকা স্বাস্থ্যের দুজন তরুণ।

তবে তাদের চেহারা পুরোপুরি স্পষ্ট নয়,হাতুড়ি জাতীয় কিছু দিয়ে তারা আঘাত করেছে।

পুলিশ সুপার জানিয়েছেন হামলাকারীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে,তিনি আশাবাদী খুব দ্রুত তিনি হামলাকারীদের গ্রেপ্তার করতে পারবেন। গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আহত ইউএনওকে সবচেয়ে ভালো চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সুচিকিৎসার বিষয়ে নির্দেশ প্রদান করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউএনওদের বাসভবনে পাহারার জন্য আগামী সপ্তাহের মধ্যে যাতে আনসার-ব্যাটালিয়ন নিয়োগ করা যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছেন ৷

গত ২রা সেপ্টেম্বর ২০২০ বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে ঢুকে সন্ত্রাসীরা ইউএনও ও তাঁর বাবাকে কুপিয়ে জখম করেছে।

আহত অবস্থায় তাকে রংপুরে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে আনা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে।

আহত ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের চিকিৎসকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022