মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত ৭ জন বীরশ্রেষ্ঠের একজন ছিলেন শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল৷সেই ভোলার রত্নাগর্ভা ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগম আজ ০৮-০৯-২০২০ ইং তারিখ সকাল ৭ টা ৪০ মিনিটে চলে গেলেন চিরনিদ্রায় (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মোসান্মৎ মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় ৷
গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ফিরিয়ে দিলে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
এদিকে ‘বীরমাতার’ মৃত্যুতে তার জানাজায় বিকেল আনুমানিক ৪.০০টায় টেলিকনফারেন্স শোকবার্তা জানিয়েছেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এম.পি ভোলা ৷
জানাজায় শরীক হয়েছিলেন ভোলা জেলা প্রশাসক জনাব মাসুদ আলম সিদ্দিক,পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদসহ রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বীরমাতাকে’ নিজ বাড়ির আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে
এই রত্নাগর্ভা বাংলার জননী এক ছেলে ও দুই মেয়ে রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ৷