1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আওয়ামী শাসনামলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম এর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে করা মামলা থেকে তাকে জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বরিশালের সাইবার ট্রাইবুন্যালের বিচারক গোলাম ফারুকের আদালতে হাজির হয়ে হাফিজ জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।মেজর (অব.) হাফিজ উদ্দিনের আইনজীবী কাজী এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বহির্ভূত মোবাইলে কথোপকথন হয়। এ ঘটনায় ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ মামলার তদন্ত শেষে ৬ জনকে বাদ দিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও বাবুল বিশ্বাসের নাম আসামির তালিকায় রাখে। পরে মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হস্তান্তর করা হয়।

আইনজীবী কাজী এনায়েত হোসেন বলেন, ‘বিচারক রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আসামির বয়স বিবেচনায় এনে তাকে জামিন দেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022