1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ইউএনও তৌহিদুল ইসলামকে দেওয়া হয়েছে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ইউএনও তৌহিদুল ইসলামকে দেওয়া হয়েছে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

আজ ২০ নভেম্বর -২৪ ইং তারিখে লালমোহন উপজেলার অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জনাব মোঃ তৌহিদুল ইসলামের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন লালমোহন,ভোলা।

তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।লালমোহন উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন তিনি একজন সৎ এবং কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সকলের আস্থাভাজন হয়ে উঠেছিলেন এবং সকল শ্রেণীর জনগনের সাথে তার সম্পর্ক ছিলো অত্যন্ত চমৎকার।তার পদোন্নতিজনিত বিদায়ে লালমোহনের সকলেই দুঃখ প্রকাশ করেছেন।

পদোন্নতিজনিত বিদায়ে উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পন্চায়েত বলেন লালমোহন উপজেলাবাসী একজন সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তাকে হারালো,এসময় উপস্থিত সকলেই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার এহসানুল হক শিপন, উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পন্চায়েত,লালমোহন প্রেসক্লাবের আহবায়ক জনাব মো. সোহেল আজিজ শাহীন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীগন।

গত (১২ ডিসেম্বর-২৩) তারিখে জনাব মোঃ তৌহিদুল ইসলাম  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লালমোহনে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022