1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে লালমোহনে "মার্চ ফর গাজা" কর্মসূচি অনুষ্ঠিত - Bhola Crime
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে লালমোহনে “মার্চ ফর গাজা” কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে “মার্চ ফর গাজা” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সর্বদলীয় রাজনৈতিক সংগঠন, ওলামায়ে কেরাম ও সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পবিত্র জুমা’র নামাজের পর লালমোহন পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদী জনতা কেন্দ্রীয় ঈদগাহ্‌ মাঠে এসে জড়ো হন।  

সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুল আউয়াল এর সভাপতিত্বে এবং রাহাত রুমির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবদুল্লাহ, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব, ইসলামী আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন, খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলামসহ ওলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে বক্তারা ইসরাইলী দখলদার বাহিনীর এহেন অমানবিক ও বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এ সময় বক্তারা বাংলাদেশে ইসরাইলী পণ্যকে বয়কট করে সবাইকে এসব পণ্য ক্রয় না করার জন্য জোর অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022