1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই ব্যক্তির করা অভিযোগটি ভিত্তিহীন-বললেন হাফিজ ইব্রাহীম - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই ব্যক্তির করা অভিযোগটি ভিত্তিহীন-বললেন হাফিজ ইব্রাহীম

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ভোলার-২ আসনের (বোরহানউদ্দিন–দৌলতখান) সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই ব্যক্তির করা অভিযোগটি— ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবি করেন হাফিজ ইব্রাহিম। 

গণমাধ্যমকর্মীদের দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান সাবেক এ সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ।

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সেলিম নামে এক ব্যক্তি জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেন। পরে ওই অভিযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে আজ দুপুরে দৌলতখান উপজেলা বিএনপির উদ্যোগে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, যুবদল নেতা রিয়াজ, জহির সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযোগটির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের হাফিজ ইব্রাহিম বলেন, সংবাদটি প্রকাশ হওয়ার পর আমার নজরে আসলে আমি মনোযোগ দিয়ে শুনি।

সেলিম নামে যে ব্যক্তি আমার নামে জমি দখলের অভিযোগ দিয়েছেন। তিনি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা না। আমি খবর নিয়ে জেনেছি, তিনি ভোলা সদর-১ আসনের মানুষ। সাবেক বিএনপি এমপি ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাড়ির পাশে তার বাড়ি।

সেলিমের সাথে তার আপন ভাতিজি জামাইয়ের সাথে জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ভাতিজি জামাই তাকে হুমকি ধামকি দিয়ে থাকতে পারে। এমনকি ওই বিষয়ে ভোলা সদর থানায় মামলা রয়েছে।

হাফিজ ইব্রাহিম বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার জনপ্রিয়তাকে নষ্ট করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পতিত সরকারের পলাতক এবং একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022