1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
বোরহানউদ্দিনে বিএনপির সদস্যপদ নবায়ন করলেন হাফিজ ইব্রাহিম -মাফরুজা সুলতানা - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

বোরহানউদ্দিনে বিএনপির সদস্যপদ নবায়ন করলেন হাফিজ ইব্রাহিম -মাফরুজা সুলতানা

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সোহেল মাহমুদ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ 
বি.এন.পির দলীয় কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির বোরহানউদ্দিন উপজেলা শাখার নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 
কর্মসূচির প্রথম দিনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি মো: হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা ও ২০১৮ সালে নির্বাচনে বিএনপি মনোনীত বিকল্প সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার মো: মারুফ ইব্রাহিম আকাশ সহ উপজেলা কমিটির কয়েকজন সদস্যপদ নবায়ন করেছেন।
সোমবার (০৭ জুলাই ) বিকালে উপজেলা সড়কে অবস্থিত বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফিজ ইব্রাহিম নিজের সদস্যপদ নবায়ন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, আমি আমার সদস্যপদ নবায়ন করলাম পর্যায়ক্রমে আপনারা আপনাদের সদস্যপদ নবায়ন করবেন। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সচেতন হবেন খেয়াল রাখবেন যেনো কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দূর্নীতিবাজ নেশাখোর যেনো আমাদের দলের সদস্য হতে না পারে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতাদের সাথে ভুড়িভুড়ি ছবি আছে এমন কাউকে সদস্য করা যাবেনা, যদি এমন কাজ আমাদের দলের কেউ করে তার সদস্যপদ বাতিল করা হবে। বিএনপি বাংলাদেশের বৃহত্তম গনতান্ত্রিক দল আমরা ১৭ বছর গনতন্ত্র ও ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছি কষ্ট করেছি আমিসহ আপনারা বিভিন্ন হামলা মামলার স্বীকার হয়েছেন। তাই সবাই খেয়াল রাখবেন কোনো আওয়ামীলীগ, সন্ত্রাসীলীগ যেনো আমাদের দলের মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম, যুগ্ন আহ্বায়ক হাসান হাওলাদার, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, দৈনিক খবরপত্রর নির্বাহী সম্পাদক আকবর হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন সহ উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাতীদল, ওলামাদল, মহিলাদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022