1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির বিক্ষোভ - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির বিক্ষোভ

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সোহেল মাহমুদ, বোরহানউদ্দিন: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল) সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাসির দাবিতে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার ( ১২ জুলাই ) সন্ধ্যায় উপজেলা সড়কের বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাসষ্টান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই। আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে। রশি লাগলে রশি নে, খুনীরে ফাসি দে সহ নানা স্লোগান দিতে থাকে।
ব্যাবসায়ী সোহাগ হত্যায় দ্রুত বিচার চেয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো: আজম, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সি: সহ সভাপতি বশির আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক শিহাব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল প্রমুখ।
তারা বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আমরা বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে সম্প্রতি চাদপুরে মসজিদের ভিতরে এক ইমামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, তারেক রহমান ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বিএনপি শহীদ জিয়াউর রহমানের গড়া দল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তারেক রহমান  সহ আমরা এই দলের জন্য অনেক শ্রম দিয়েছি আওয়ামীলীগের হামলা মামলার স্বীকার হয়ে রাজপথে টিকে ছিলাম। এসময় বক্তারা জামায়াত ও এনসিপির নানা সমালোচনা করে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী ছাত্র আবরার কে যখন হত্যা করা হয়েছে তখন কোথায় ছিলো আপনাদের প্রতিবাদ কই তখন তো আপনাদের প্রতিবাদ করতে দেখিনি। বিএনপি শহীদ জিয়াউর রহমানের গড়া দল এই দলে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাই নেই আমাদের নেতা খালেদা জিয়া তারেক রহমান সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা আমরাও করিনা। যখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষনা হবে ঠিক তখনই বিএনপিকে নতুন মিডিয়া ট্রায়ালে ফেলতে একটি মহল কাজ করে যাচ্ছে তাই আমাদের নেতাকর্মীদের আরো সজাগ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022