1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
মাহমুদ সোহেল, বোরহানউদ্দিন, ভোলাঃ
স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা এই প্রতিপাদ্য পালিত হলো বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 
দলটির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা কার্যালয়ে সমবেত হয়।
 পরে আনুষ্ঠানিক ভাবে বর্নাঢ্য র‍্যালী বেড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার এর সভাপতিত্বে সদস্য সচিব আতিফ আসলাম রুবেল এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নোমান, সাধারণ সম্পাদক সিপন হাওলাদার,
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা কর্মী গন।
 এসময় বক্তারা বলেন ১৬ বছর ধরে আমরা আওয়ামীলীগ এর অত্যাচারে প্রকাশ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। আমরা ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।  বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022