1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
যারা পিআর চায়,তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়- হাফিজ ইব্রাহিম - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

যারা পিআর চায়,তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়- হাফিজ ইব্রাহিম

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মাহমুদ সোহেল,বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:

বিএনপি’র কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য (ভোলা-২ আসনের) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, ‘যারা পিআর চায়,তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে
চায় কি না সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে।
তিনি রোববার সকাল ১১ টায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,’শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল।

যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে নেপাল,সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়। ’৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এ দলটি ’২৪ এর গণঅভ্যুথানের পর নানা ষড়যন্ত্রে লিপ্ত’।
বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী, মো. নাজিমউদ্দিন,মুক্তিযোদ্ধা আবদুল হক, ওবায়দুল হক প্রমুখ।

ছবি: সংযুক্ত: বিএনপি’র কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম রোববার সকাল ১১ টায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022