1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
চাঁদা না দেওয়ায় বোরহানউদ্দিনে সাংবাদিক কে বাসা থেকে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে হামলা,৭ জনের বিরুদ্ধে মামলা - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

চাঁদা না দেওয়ায় বোরহানউদ্দিনে সাংবাদিক কে বাসা থেকে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে হামলা,৭ জনের বিরুদ্ধে মামলা

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডের সাবেক সেনা সদস্য মৃত আবু তাহের মিয়ার ছেলে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ কে হত্যার উদ্দেশ্য হামলা ও তার পরিবারের নারীসহ সকল সদস্যদের উপর হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সোহেল হোসেন শিপন,সোহরাব হোসেন,নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন শাকিল সহ মোট ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের মা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ২২ সেপ্টেম্বর রাতে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশের মা খালেদা বেগম বলেন, দীর্ঘদিন যাবত স্বৈরাচার
আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ আমলে সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির ক্ষমতার প্রভাব খাটিয়ে সোহেল হোসেন শিপন,তার ভাতিজা ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন সাকিল,সোহরাব হোসেন বাবুল, নিরব হোসেন, তামিম ওরপে লাবিব, মহসীনা বেগম,শরীফ হোসেন নিউটন লাকি বেগম সহ একত্রিত হয়ে আমাদের কাছ থেকে মাসিক চাঁদা নিত এবং আমাদের দখলীয় জমি নিজেরা দখল করে ভোগ করত। আমরা কখনো তাদের ক্ষমতার ভয়ে মুখ খুলে কথা বলতে পারিনি।
এর আগে আমার স্বামী জীবিত অবস্থায় তাকেও বার বার আক্রমণ করে হত্যার চেষ্টা করে। তখন আমরা বিচার চেয়েও বিচার পাইনি।
৫ ই আগষ্টের পরে আমার কাছ থেকে তারা পূনরায় আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা আমাদের বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দেয়।
তারই ধারাবাহিকতায় আমার ছেলে সাইফুল ইসলাম আকাশকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাসা থেকে ডেকে এনে তার উপর আক্রমণ করে। আমার ছোট ছেলে মোঃ রায়হান আকাশে বাঁচাতে গেলে তাকে হকিস্টিক, ভেলছা সহ বিভিন্ন অস্ত্র দ্বারা আক্রমণ করে। এতে আমার ছোট ছেলে রায়হান মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে আমরা গেলে আমাকে ও আমার মেয়ে সায়মাকে এলোপাতাড়ি মারধর করে ইজ্জতহানীর চেষ্টা করে। সে গর্ভবতী থাকা সত্ত্বেও সত অনুনয় করে তাদের হাত থেকে রেহাই পায়নি।
এ বিষয়ে আমি বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় সোহেল হোসেন শিপন সহ ৭ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করি।
এদিকে এ বিষয় জানতে চাইলে, প্রদক্ষদর্শী মোঃ রাছেল ও কামালের মা বলেন, এতিম পেয়ে ছেলে দুইটারে মন মত পিটাইছে,বাচে না মরে আল্লাহ জানে,ওর মা ও বোন বাঁচাতে গেলেও তাদেরকেও রেহাই দেয়নি এই সন্ত্রীরা।
বর্তমানে আহত মোঃ রায়হান, খালেদা বেগম, সায়মা আফরোজ হাবীবা ও সাইফুল ইসলাম আকাশ বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয় জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,আওয়ামীলীগ নেতা সোহেল হোসেন শিপন,সোহরাব হোসেন বাবুল,ছাত্রলীগ নেতা সম্রাট সহ ৭ জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022