1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - Bhola Crime
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন

২৭ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন বলেন, ইব্রাহিম খলিলের ওপর ডিম ছুড়েছে এ বিষয় ইব্রাহিম খলিল ভোলায় একটি সংবাদ সম্মেলন করেছেন, আমরা একটি ভিডিও ফুটেজে দেখতে পেলাম তিনি ভোলা সদর হাসপাতালে বিছানায় শুয়ে হাসতেছেন এবং কথা বলতেছেন, একজন আহত ব্যক্তি সাংবাদিকদের সাথে হেসে হেসে কথা বলার অর্থ কি দাড়ায়?

তিনি বলেন এটা স্পষ্ট বোরহানউদ্দিনের মানুষের কাছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অত্যান্ত সুসংগঠিত , এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে তিনি এসেছেন এবং উনি মাঝেমধ্যে আসেন।

সরোয়ার আলম খাঁন আরও বলেন , সেই দীর্ঘ দিন থেকে ১৯৯১ সাল থেকে আজ ২০২৫ সাল দীর্ঘ ৩৫ বছর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্ব বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে ।একটি স্বার্থ নেষী মহল এই ঐক্যকে বিভিন্ন অজুহাতে ফাটল ধরাতে চেষ্টা করতেছে।
আজকে তার সাথে বিএনপির কোন কর্মী নেই তিনি বিএনপির পরিচয় দিতেছেন, তার সাথে মামলা সংক্রান্ত কোন ঝামেলা থাকতে পারে ।
আমরা আশা করবে তিনি এরকম প্লান গেম থেকে তিনি বের হয়ে আসবেন। ভোলায় আজ এক সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল বলেছেন এসব কিছু হাফিজ ইব্রাহিমের নির্দেশে হয়েছে ,ইব্রাহিম খলিল এই এলাকার ছেলে হাফিজ ইব্রাহিম অত্যান্ত একজন জনপ্রিয় ব্যক্তি বিএনপির কেন্দ্রীয় নেতা , না জেনে নিশ্চিত না হয়ে এমন অসত্য কথা বলে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এটা সন্মানহানী হয়েছে এবং তিনি ভুল করেছেন । হাফিজ ইব্রাহিম এমন দৈন্যদশায় পড়েন নাই ইব্রাহিম খলিলকে প্রতিহত করতে হবে । ইব্রাহিম খলিলকে উদ্দেশ্য করে সরোয়ার আলম খাঁন বলেন , ভবিষ্যতে তিনি এ জাতীয় কথা বলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান লিটন বলেন, আজ বেলা দেড়টা বা আনুমানিক ২ টার দিকে পশ্চিম বাজারে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে , সেই হামলায় আমাকে সহ আমার দলীয় শাহাবুদ্দিন বাচ্চু , দানেশ চৌধুরী , শাকিল মাতাববর, ফাহিম আমাদের নাম উল্লেখ করেন। সেই হামলার সাথে আমরা কেউ আদৌ জড়িত নয়। আজ আমরা আমাদের ৭ নং ওয়ার্ডে বিএনপির একটি দলীয় প্রোগ্রাম শেষ করে আমাদের বাসার সামনে যাই সেখানে গিয়ে দেখি ইব্রাহিম খলিল তার গাড়িতে বসা আর এক লোক চিৎকার করতেছে আর বলতেছে আমার কাছ থেকে মামলা সংক্রান্ত টাকা নিয়েছে , বলছে আমার নাম মামলা থেকে বাদ দিবে বলে টাকা নিয়েছে সেই লোক তার গাড়িতে হামলা করেছে এবং ডিম নিক্ষেপ করছে , পরে আমরা তাকে সেখান থেকে সেভ করে পাঠিয়ে দিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , বোরহানউদ্দিন উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীগন এবং উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022