মাহমুদ সোহেল, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর সদরের ভাওয়াবাড়ী মন্দিরে উপজেলার ২০টি পুজা মন্ডপের সনাতনীদের মাঝে এ বস্র ও নগদ টাকা বিতরণ করা হয় । পরে পুজা চলাকালীন সময়ে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না হয় তার দিক নির্দেশনা ও ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । 
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে ও পুজা উৎযাপন ফ্রন্ট সভাপতি অধ্যাপক লিটন রক্ষিত এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফিজ ইব্রাহিমের বিশেষ সহকারী আকবর হোসেন, কাজী ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম,বশির আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু, সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ন সম্পাদক সাইদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম , উপজেলা যুবদল আহবায়ক সিহাব হাং সদস্য সচিব জসিম খাঁন, পৌর যুবদল আহবায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মৃধা? উপজেলা পুজা উৎযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস, উপজেলা কেন্দ্রিয় মন্দিরের সাধারণ সম্পাদক নীল রতন দে প্রমূখ ।
ছবি সংযুক্ত ঃ ভোলার বোরহানউদ্দিনে সনাতন ধর্মীয় লোকজনের মাঝে বস্র বিতরণ করছেন, কেন্দিয় বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম ।