1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ কোস্টগার্ডের বিরুদ্ধে - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ভোলায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ কোস্টগার্ডের বিরুদ্ধে

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক সদস্যের বিরুদ্ধে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা হলেন গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ এবং এশিয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এতে উপস্থিত অন্য সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এ ঘটনার পর ভোলার স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার পরিপন্থী। দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এদিকে ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022