1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে জখম - Bhola Crime
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে জখম

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত কৃষকের ছেলে মোঃ রাসেল (২৪) বাদী হয়ে ১০ জনকে নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ রাসেল কাচিয়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় কৃষক। প্রতিপক্ষ মোফাজ্জেল গংরা তার পাশাপাশি বাড়ির লোক এবং তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও তা মানেনি; বরং তারা রাসেলদের বিভিন্ন সময় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

যানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৫ ইং বিকেল আনুমানিক ৩টার দিকে রাসেলের বাবা নিজ বাড়ির পাশে পানের বরজে কাজ করছিলেন। এ সময় মোঃ মোফাজ্জেল (৪৫), মোঃ নকিব (৪০), মোঃ আলাউদ্দিন (৩০), মোঃ শাহিন (৩২), মোঃ মনজু (৪০), মোঃ শফু (৫০), মোঃ সিরাজ (৪২), মোঃ মহিউদ্দিন (২৫), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ তাজল ইসলাম (৬৫)**সহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে।

আতঙ্কিত হয়ে রাসেলের বাবা দৌড়ে স্থানীয় আকবর হাজীর বাড়ির সামনে গেলে বিবাদীরা সেখানে পৌঁছে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় দা দিয়ে কোপ মারলে তা তার বাম চোখের ওপরের অংশে লাগে, লোহার রড দিয়ে আঘাত করলে তার ডান হাতের কব্জি ভেঙে যায় এবং বাম হাতের তিনটি আঙুল ভেঙে গুরুতর জখম হয়।

পরে আহতকে বাঁচাতে এগিয়ে গেলে স্থানীয় কয়েকজন প্রতিবেশীকেও মারধর করা হয়। তারা রাসেলের বাবাকে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং তার বোনের পরনে থাকা কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়।

স্থানীয় লোকজনের চিৎকারে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022