মাহমুদ সোহেল: বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখার প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে । দক্ষিণ কুতুবা ০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রফিকুল আলম কে সভাপতি, মোঃ শফিকুল ইসলাম ( নান্নু) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, তিনি উত্তরপূর্ব কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক জরুরী বৈঠকে কন্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেন ।
গত ১১ অক্টোবর বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিঃশ্চিত করেন নব নির্বাচিত কমিটির সদস্যরা। প্রাথমিক শিক্ষক পরিবারকে সুসংগঠিত করা ও বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য ।
সভাপতি ও সম্পাদক আরো বলেন, যে বিশ্বাস রেখে আমাদের এই গুরু দায়িত্ব প্রদান করা হয়েছে,আমরা শিক্ষার মান বজায় রাখতে সর্বাত্নক চেষ্টা করবো । আমাদের কমিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করে তুলবো । নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একই প্লাটফর্মে কাজ করার অঙ্গীকার করছি।
নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি , উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ ।
ছবি সংযুক্ত
১। সভাপতি, মোঃ রফিকুল আলম
২। সাধারন সম্পাদক, শফিকুল ইসলাম ( নান্নু)