গরম পানিতে মুখ ঝলসে যাওয়া একটি অবুঝ শিশুর জন্য মানবিক আবেদন জানিয়েছেন পিতা মাতা।শিশুটির পিতা নিজেও একজন বাকপ্রতিবন্ধী।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এ উক্তিটাকে মনেপ্রাণে ধারণ করে মানুষের পাশে দাড়ানো আমাদের ধর্মীয় দৃষ্টিকোন হতে সামাজিক ও নৈতিক কর্তব্য।
জামাল লালমোহন পৌর শহরে খুবই পরিচিত, সে নিজেও বাক প্রতিবন্ধী।কথা বলতে পারেনা।
তাঁর ৩ বছরের কন্যা সন্তানটি গরম পানি মুখে পড়ে ঝলসে গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি আছে। চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা খুব জরুরী প্রয়োজন।
তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই শিশুটি সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে শিশুটির স্বাভাবিক জীবনের পথচলা।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ জামালের স্ত্রী আছমা বেগমের বিকাশ ও নগদ নাম্বর ০১৭৬২১৬৪২২৬