1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
জনগন পাশে থাকলে বিশ্ব জয়ের ঘোষনা মেজর হাফিজের - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

জনগন পাশে থাকলে বিশ্ব জয়ের ঘোষনা মেজর হাফিজের

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুরে ভোলা জেলার লালমোহন উপজেলায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বানিজ্য ও পানিসম্পদ মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় নির্বাচনে ভোলা-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সভাস্থল কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়,দীর্ঘ ১৭ বছর পর সভাস্থলে জনগনের স্বতঃস্ফূর্ত  উপস্থিতিতে জনগনের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যদি এইভাবে সবসময় আমাদের পাশে থাকেন তাহলে আমরা বিশ্বজয় করবো।

এ সময় তিনি আরো বলেন শেখ হাসিনা ভারত থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে বাস পোড়াচ্ছে, গোপালগঞ্জ থেকে লোকজন দিয়ে পদ্মাসেতুর দুই প্রান্ত জড়ো করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ জনগণ আর ভারতের আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ভোলা -৩ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন। 

তিনি বলেন,‘জনগণ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে। জনগণ যাতে ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে মেনে নিয়েছি।

গণভোটে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া ভোটারের জন্য অনেক কঠিন। একইদিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে স্বাগত জানাই। এতে সরকারের বহু টাকা সাশ্রয় হবে। হাফিজ উদ্দিন আরও বলেন, ‘জুলাই সনদে গণভোটসহ অনেক কিছুই ছিল না, তারপরও সরকার আমাদের ওপর জুলাই সনদ চাপিয়ে দিয়েছে।জনগণ জুলাই সনদ ও পি আর  সম্পর্কে কিছু বোঝে না। এই সরকার তারপরও জুলাই সনদে গণভোট রেখেছেন। এটি একটি ভুল পদক্ষেপ বলে মনে করি।
তিনি বলেন, ‘নির্বাচন যদি কেউ বয়কট করবে করতে পারে।

বিএনপি এবং মেজরিটি পার্টি যাদের সমর্থন আছে তারা করবে। তবে আমরা চাই, যারা মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তারা যেন সংকটকালে একমত হতে পারে। এই ঐক্যটা যেন আমাদের মধ্যে থাকে, তা হলে ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হতে পারব।নির্বাচন হওয়া প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ‘লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তবে আশঙ্কার বিস্ময় হচ্ছে, শেখ হাসিনা ভারত থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে বাস পোড়াচ্ছ, গোপালগঞ্জ থেকে লোকজন দিয়ে পদ্মাসেতুর দুই প্রান্ত জড়ো করার চেষ্টা করে।
কিন্তু বাংলাদেশ জনগণ আর ভারতের আধিপত্য মেনে নেবে না।

তিনি আরও বলেন, যদি বাংলাদেশের জনগণ আমার দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তা হলে আমরা একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অবলম্বন করব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন করবো। দেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করব। দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করব।

বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জুলাই সনদে যেই সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলোই আমরা মেনে নিব। নতুন কোনো দাবি যদি অন্য কোনো দলের মাধ্যমে দেওয়া হয় সেগুলো আমরা মানব না। বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। তারা দেড় বছরে তেমন কোনো উন্নয়ন করতে পারে নাই। তারা যদি শুধু নির্বাচনটা সুষ্ঠু ও সঠিকভাবে করতে পারে তাহলেই আমরা কৃতার্থ হব। একটি রাজনৈতিক দলের সরকার না হলে দেশে কোনো উন্নয়ন হয় না। এই দেড় বছরে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশ হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। ভারত থেকে শেখ হাসিনা সন্ত্রাসীদেরকে পাঠায়, তারা এসে গুলি করে নিরিহ মানুষকে হত্যা করে। ’

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, যুবদল, ছাত্রদল, শ্রেমিকদল, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এবং হাজার হাজার ভোটারগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022