1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Bhola Crime
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ সোহেল মাহমুদ
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি।
বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নে বিএনপি নেতার ছাগল ও ভেড়া চুরি শিরোনামে দৈনিক জনকণ্ঠে ভিডিও বিভাগে একটি নিউজ কে কেন্দ্র করে জনকন্ঠ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ ফরাজীর নামে বিএনপি নেতা রবু দালাল কর্তৃক মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
রোববার ( ৩০ নভেম্বর ) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ, যুগান্তর প্রতিনিধি নীল রতন দে, দৈনিক বাংলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক, এম অন্তর হাওলাদার, মানবজমিন প্রতিনিধি মোঃ আবুল বসার সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে, চব্বিশের আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাইনি।

সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা চাই, সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক রিয়াজ ফরাজীর নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক, আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022