ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজসহ ৫ দফা দাবিতে ভোলার ২২৫ মে.ও, বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও
দাবি পূরণ না হলে জাতীয় গ্রিডে যাবে না ভোলার বিদ্যুৎ।
বোরহানউদ্দিন প্রতিবেদকঃ ভোলা-বরিশাল সেতু, আবাসিক গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজসহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিন উপজেলার ২২৫ মেঘাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে আন্দোলন করছে স্থানীয়রা।
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে লংমার্চ করে আন্দোলনকারীরা বোরহানউদ্দিন সরকারি কলেজ মাঠে জমায়েত হয়। পরে সেখান থেকে দুপুরে ওই উপজেলার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট ঘেরাও করতে এক জোটে রওনা হয়। প্লান্টের মুখে পুলিশ আন্দোলনকারীদের প্রবেশে বাধা দিলে ওইখানেই বিক্ষোভ করতে থাকে কয়েক হাজার ছাত্র-জনতা। তারা ম্লোগান দিতে থাকে দাবি মোদের একটা ঘরে ঘরে গ্যাস চাই।
দাবি মোদের একটা ভোলা-বরিশাল সেতু চাই, দাবি মোদের একটাই সরকারি মেডিকেল কলেজ চাই, দাবি মোদের একটাই পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। এ দাবি মানা না হলে ভোলার গ্যাস দিয়ে জাতীয় কোন চাহিদা পূরণ করা হবে না। ভোলার বোরহানউদ্দিনে স্থাপিত ২টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন সাড়ে ৪শ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। গ্যাস দ্বারা ওই প্লান্ট চলছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ওই স্থানে অবস্থান নেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রনজিত কুমার দাস, ওসি ছিদ্দিকুর রহমানসহ নৌবাহিনীর বিশেষ টিম । দুপুর ৩ টায় ঘোষনা করা হয় এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না হলে ওই প্লান্টের সামনেই বিক্ষোভ কমর্সূচি অব্যাহত থাকবে।
আন্দোলনকারীরা জানান, ভোলা জেলা শহর ও বোরহানউদ্দিন পৌর এলাকায় আবাসিক গ্যাস সংযোগ দেয়ার জন্য ৫ বছর আগে গ্যাস লাইন টানা হয়। অথচ কিন্তু গ্যাস সংযোগ দেয়া হয় নি। অপর দিকে ৫ বছর আগেই ভোলা-বরিশাল সেতু নির্ানের জন্য সিদ্ধান্ত হয়। বর্তমান সরকার ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত দেন। ওই কাজও শুরু করা হচ্ছে না। আবাসিক গ্যাস সংযোগ আর দেয়া হবে না বলেও জানান উপদেষ্টারা। সেতু নির্ানও এই মুহুর্তে সম্ভব হবে না বলেও জাহান সেতু উপদেষ্টা। এতেই ক্রমেই উত্তপ্ত হন স্থানীয়রা। তাদের ৫ দফা দাবি পূরণ না হলে ভোলা থেকে কোন গ্যাস ঢাকায় নিতে দেয়া হবে না বলেও জানান আন্দোলনকারীরা। এর আগে আমরা ভোলাবাসী ব্যানারে এই আন্দোলনের নেতৃত্বে দীর্ঘ দিন আন্দোলন করছেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ উচৌধুরী , আন্দোলনের সদস্য সচিব মোশারফ হোসেন। এবার আন্দোলনে জেলের সব উপজেলা থেকে যুক্ত হন নাগরিকদের ব্যানারে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারন মানুষও। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৫ টা পর্যন্ত আন্দোলকারীরা ২২৫ মেগাওয়াও বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রেখেছে ।
ছবি সংযুক্তঃ ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে আছে আন্দোলনকারীগন।