1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বোরহানউদ্দিন বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বোরহানউদ্দিন বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন

সোহেল মাহমুদ(বোরহানউদ্দিন প্রতিনিধি )
  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বোরহানউদ্দিন বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ রা ডিসেম্বর) বিকেলে উপজেলার মডেল মসজিদে এই দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে বলেন, আপনারা সবাই সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন , আল্লাহ যেন ম্যাডামকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন । আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র খালেদা জিয়া এমন এক ব্যক্তি যার জন্য মসজিদ, মন্দির, প্যাগোডায় দলমত নির্বিশেষে সকলে সবখানে তার জন্য সবাই দোয়া করতেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে দোয়া করছেন। মানুষের ভালোবাসা প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়াই দেশের অবিসংবাদিত নেত্রী।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, বোরহানউদ্দিন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশিদ ।

বোরহানউদ্দিন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ মঞ্জুরুল আলম ফিরোজ , যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল হক নাসিম কাজী, সদস্য সচিব কাজী মোঃ আযম , পৌর বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান কবির , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বাচ্চু,ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ রবিউল আলম, সাধারণ সম্পাদক, মাওলানা মোঃ আনছার।
যুবদলের আহবায়ক মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম খাঁন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিটন, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি মোঃ দানেশ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022