ডেস্ক নিউজঃ
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের পক্ষ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমদ , সাধারণ সম্পাদক মাহমুদ সোহেল সহ কার্যনির্বাহী পরিষদের সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।