1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

মোঃ সোহেল মাহমুদ
  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি দলীয় প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও ওই দলের সাবেক সংসদ সদস্য।

রোববার(২৮ ডিসেম্বর) সকালে মো. হাফিজ ইব্রাহিমের পক্ষে তাঁর নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন দলীয় নেতৃবৃন্দসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচ্চ মোল্লা,উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন,বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলম খাঁন, বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো. আজম, যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাছিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের আগে সাবেক এমপির কুড়ালিয়া হাউজে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর মাও. মুহিবউল্লাহ।

উল্লেখ্য মো. হাফিজ ইব্রাহিম বিএনপি থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়,আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মোহাম্মদ ফজলুল করিম,আমজনতা দলের মো. আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেযাউল করীম মনোনয়নপত্র গ্রহণ করেন।

ছবি সংযুক্ত :পিক -১ ভোলার বোরহানউদ্দিনে রোববার ভোলা-২ আসনে বিএনপি দলীয় প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের পক্ষে তাঁর নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন দলীয় নেতৃবৃন্দসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022