1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার - Bhola Crime
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার

মোঃ সোহেল মাহমুদ
  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। 

ওমর চরফ্যাশন উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়র্ডের মৃত শাহজাহানের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯ টা ৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মেহেদেী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কুঞ্জের হাঁট বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশের কেবিন থেকে ওই ইয়াবাসহ ওমরকে গ্রেপ্তার করে।
উপ-পরিদর্শক মেহেদেী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ওমর আলীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চালান বোরহানউদ্দিনে বিক্রির জন্য অন্য কোন মাদক পাচারকারীর কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।
বোরহনউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওমরের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি সংযুক্ত: ভোলার বোরহানউদ্দিনে বৃহস্পতিবার ইয়াবাসহ গ্রেফতার ওমর আলী।

০৮.০১.২৬

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022