1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আবুল হোসেন মজুমদার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন। আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনীকার,গীতিকার,চলচ্চিত্র প্রযোজক,
বিনোদন সাংবাদিক, প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সাথে জড়িত, বিনোদনধারা,বিনোদন ভুবন,বিনোদন জগত এর সম্পাদক ও প্রকাশক। প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক “আনন্দ বিনোদন”সহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনা করেছেন এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি ও আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি।
সাম্প্রতিককালে তার পরিচালনায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মজুমদার ফিল্মস এর প্রযোজনায় “ভালোবাসি তোমায়” তিনি এখন আর একটি নতুন একটি চলচ্চিত্র পরিচালনা ও কাহিনী লেখা নিয়েও ব্যস্ত আছেন। নতুন চলচ্চিত্রটি হলো এফএম মিডিয়া প্রযোজিত “অন্য রকম প্রেম”।
আবুল হোসেন মজুমদার স্বত্বাধিকারী ধারা মিডিয়া, সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, স্থায়ী সদস্য : জাতীয় প্রেসক্লাব,বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, নির্বাচন কমিশনার : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
আবুল হোসেন মজুমদার বলেন আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি।
এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।
আমি মনে করি এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রম ও চলচ্চিত্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আরও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022