1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
বোরহানউদ্দিনে নির্বাচনী সহিংসতা নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ - Bhola Crime
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

বোরহানউদ্দিনে নির্বাচনী সহিংসতা নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ সোহেল মাহমুদ
  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মাহমুদ সোহেল, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষটি রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বোরহানগঞ্জ বাজার এলাকায় ঘটে।
ঘটনার পর বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
বোরহানউদ্দিন-দৌলতখান (ভোলা-২) ধানের শীষের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের নির্বাচনী এজেন্ট আকবর হোসেন অভিযোগ করেছেন, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতের নেতাদের নেতৃত্বে মিছিল বোরহানগঞ্জ বিএনপি অফিসে হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। তিনি দোষীদের বিচারের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অপর দিকে, উপজেলা জামায়াত আমির মো. মাকসুদুর রহমান এই অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপি নেতারা তাদের মিছিলে অতর্কিত হামলা চালায়, এতে ৫–৭ জন আহত হয়েছেন। তিনি ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022