1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
কাচিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে শাফিজল মাতব্বরের উদ্যোগে বিশাল মিছিল - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

কাচিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে শাফিজল মাতব্বরের উদ্যোগে বিশাল মিছিল

মোঃ সোহেল মাহমুদ
  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাচিয়া ইউনিয়নে শ্রমিকদল সভাপতি সাফিজল মাতব্বরের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুঞ্জেরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে আবার বাজারে প্রবেশ করে, যেখানে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নির্বাচনী মাঠে সক্রিয় ও জনসম্পৃক্ত নেতা হিসেবে পরিচিত শাফিজল মাতব্বর দীর্ঘদিন ধরেই মানুষের দোরগোড়ায় পৌঁছে ভোটের বার্তা পৌঁছে দিচ্ছেন। আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় তিনি নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জনগণের সমর্থন কামনা করছেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় শাফিজল মাতব্বর বলেন, “এই নির্বাচনের বিজয় একমাত্র ধানের শীষেরই হবে ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, শাফিজল মাতব্বরের ধারাবাহিক মাঠপর্যায়ের কর্মসূচি কাচিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022