1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
মাফরুজা সুলতানার উঠান বৈঠকে মহিলাদের গণজোয়ার - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

মাফরুজা সুলতানার উঠান বৈঠকে মহিলাদের গণজোয়ার

মোঃ সোহেল মাহমুদ
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মাহমুদ সোহেল, বোরহানউদ্দিন প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মাফরুজা সুলতানা। মহিলাদের গণজোয়ারে উঠান বৈঠকে শত শত মহিলারা অংশ গ্রহন করে। ২২ তারিখের পর থেকে বোরহানউদ্দিনের প্রতিটি ইউনিয়নে তার উঠান বৈঠক চলমান থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান তারা। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বড়মানিকা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সিকদার। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022