1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ নিন,ধানের শীষে ভোট দিন,হাফিজ ইব্রাহিম এর নির্বাচনী ইশতেহার - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ নিন,ধানের শীষে ভোট দিন,হাফিজ ইব্রাহিম এর নির্বাচনী ইশতেহার

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনী ইশতেহারে তিনি তার এলাকার জনগনকে বলেছেন আপনারা যদি ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ পেতে চান তাহলে ধানের শীষে ভোট দিবেন।

সোমবার, (৯ ফেব্রুয়ারি) বিকালে বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, “ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।তিনি অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সকলের কাছে ধানের শীষের ভোট এবং সকলের দোয়া চান।

জনসভা স্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জনসভা স্থল কানায় কানায় পরিপুর্ন করে।

জনসভায় বিএনপি নেতা ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ,আকবর হাওলাদার,শহীদুল আলম নাসিম সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022