1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
বোরহানউদ্দিনে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

বোরহানউদ্দিনে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

মোঃ সোহেল মাহমুদ
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মাহমুদ সোহেল, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় অনুপ্রেরণাকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যতিক্রমধর্মী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরো উপজেলাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ধর্মীয় চর্চা ও কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআনের নির্ভুল তিলাওয়াত, মুখস্থ পাঠের দক্ষতা এবং তাজবীদের ওপর বিচারকার্য পরিচালনা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ সাইফুল ইসলাম (পিতা: শহিদ)। দ্বিতীয় স্থান অর্জন করে বেলবা রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মুহছিনুদ্দীন (পিতা: আবুবকর সিদ্দিক)। তৃতীয় স্থান লাভ করে একই মাদ্রাসার ছাত্র মোঃ ফজলে রাব্বি (পিতা: মোঃ ফরহাদ)। চতুর্থ স্থান অধিকার করে কুন্জেরহাট ইসলামি একাডেমির ছাত্র মোঃ ফাহমিদ হোসেন সাকিব (পিতা: মোঃ গিয়াসউদ্দিন)। পঞ্চম স্থান অর্জন করে মাদ্রাসাতুল মাদিনাহ আল আরাবিয়্যাহর ছাত্র মোঃ ইকরাম হোসাইন (পিতা: মোঃ সেলিম কেরানি)।
আজ (১৮ মার্চ) বোরহানউদ্দিন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তিনি বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র কুরআন আমাদের জীবনের দিকনির্দেশনা। তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। হিফজ শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া মানে কুরআনের সম্মান বৃদ্ধি করা।” তিনি আগামী বছর এ প্রতিযোগিতা জেলা পর্যায়ে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “রমজান শুধু সংযমের মাস নয়, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি অর্জনের মাস। কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022