1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
জ্বালানীর চরম সংকটে বন্ধের মুখে ভোলার বিসিক শিল্প নগরী,ভোলার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মালিকগন - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

জ্বালানীর চরম সংকটে বন্ধের মুখে ভোলার বিসিক শিল্প নগরী,ভোলার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মালিকগন

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জ্বালানী মন্ত্রী,ভোলা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানের ভোলা বিসিক শিল্প নগরীর মালিকগন।

ভোলায় জ্বালানি তেলের চরম সংকটের কারণে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স চরম বিপাকে পড়েছে। উৎপাদন কার্যক্রম চলমান থাকলেও পরিবহন সংকটের কারণে বাজারে পণ্য সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
প্রতিষ্ঠান দুটির মালিক মো. জামাল খান এক সংবাদ সম্মেলনে জানান, মিল দুটি বর্তমানে চালু রয়েছে এবং নিয়মিতভাবে আটা, ময়দা, সুজি, গমের ভুষি ও মুড়ি উৎপাদন হচ্ছে। তবে জ্বালানি তেলের অভাবে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় এসব পণ্য বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ভোলার বিসিক এলাকা থেকে শুরু করে চরফ্যাশনের দক্ষিণ আইচা পর্যন্ত বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হতো। কিন্তু এখন ট্রাক ও জাহাজে তেল না থাকায় সেগুলো বন্ধের পথে, ফলে উৎপাদিত পণ্য গুদামেই আটকে রয়েছে।
তিনি আরও জানান,“মিল চালু থাকলেও পণ্য বাজারজাত করতে না পারলে খুব দ্রুত আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।”
এ অবস্থায় প্রতিষ্ঠান দুটিতে কর্মরত প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে মো. জামাল খান প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে দ্রুত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে প্রতিষ্ঠান দুটি সচল রাখা সম্ভব হয়।
স্থানীয় ভোলা বিসিক শিল্প নগরীর ব্যবসায়ীরা বলছেন, দ্রুত সংকট নিরসন না হলে ভোলার খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে,যা ভোলার আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022