1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার - Bhola Crime
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলা প্রতিনিধি
  • শনিবার, ১৬ মে, ২০২৬

ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলা প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা’কে সামনে রেখে জাল নোট চক্রের অপতৎপরতা রুখতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভোলার দুলারহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক পেশাদার জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ইকবাল (৩৮)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন নীলকমল ইউনিয়নের থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গত ১৫ মে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় ডিবির এস আই মাহামুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকার কারবারি মোঃ ইকবাল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১ হাজার টাকার ১০টি ও ৫০০ টাকার ৩টি কথিত জাল নোট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জাল নোটের সাথে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় দুলারহাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১০/৪৫, তারিখ ১৬ মে ২০২৬।

ভোলার পুলিশ সূপার মোঃ শহিদুল্লাহ কাওছার জানান, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জাল নোট, মাদক, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022