1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ?

নিউজ এডিটর
  • বুধবার, ১৭ জুন, ২০২৬

আদ-দ্বীন মেডিকেল কলেজ হসপিটাল যে ধ্বংস হবে এটাই স্বাভাবিক। আদ-দ্বীন ধ্বংসের পিছনে রয়েছে স্বল্প খরছে চিকিৎসা সেবা বিরোধী এক বিশাল সিন্ডিকেট ও কয়েকটি কারণ যা ফেসবুকে তুলে ধরলেন এক নারী।

১।ঢাকার ভিতরে  অ্যাম্বুলেন্স এর ভাড়া ৩৮০ টাকা মাত্র।যেখানে অন্য হসপিটালের তিন থেকে চার হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে থাকে।

২।অন্যান্য হসপিটালে সিজার ছাড়া কোন কথাই নেই সিজারে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা তাদের ইনকাম হয়।আর এখানে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল আছেন সারাদিন নরমাল ডেলিভারি নিয়ে।

৩। আদ-দ্বীন হসপিটালকে কে বলেছে যাকাতের ফান্ড তৈরি করতে?এই হসপিটাল যাকাতের ফান্ড থেকে গরিব দুঃখীর ফ্রিতে চিকিৎসা চালায়। এজন্য অন্যান্য হসপিটাল আদ-দ্বীন হসপিটাল এর জন্য ইনকাম করতে পারছে না হাজার হাজার টাকা।

৪।আদ-দ্বীন হসপিটালের একটি বড় ভুল হচ্ছে ২৫০ টাকায় ডায়ালিসিস করার সুযোগ দেওয়া। কিডনি রোগী প্রতি ডায়ালোসিস এর মাত্র ২৫০ টাকা দিয়ে ডায়ালাইসিস করে। যেখানে বাইরের একটি হসপিটালে ১০ হাজার টাকার নিচে না। এজন্য অন্যান্য হসপিটাল টাকা ইনকাম করতে পারছে না অবশ্যই আদদিনের একটি দোষ।

৫।আদ-দ্বীন মেডিকেল কলেজ হসপিটালে আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গরিব দুঃখীর চিকিৎসা ফ্রিতে করে দিচ্ছে।

৬।আদ-দ্বীন মেডিকেল কলেজের আরো ভুল আছে তারা মসজিদের ইমামদের চিকিৎসা সবসময় ফ্রিতে করেন।

৭।আদ দ্বীন হসপিটালে আরো একটি বড় সমস্যা হচ্ছে ২০০ টাকা ভিজিটে রোগীদের চিকিৎসা দেয়ার সুবিধা করেছে।

এত ভুল থাকলে কিভাবে একটি প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে বলেন। আসুন আমরা মানবিক হসপিটালের পাশে দাঁড়াই।

এই হসপিটাল যদি বন্ধ হয়ে যায় গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে এটাই দাবী সাধারন ও স্বল্প খরচে চিকিৎসা সেবাপ্রাপ্তীদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022