1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
চরফ্যাশনে এমপি জ্যাকবের আর্থিক সহায়তা পেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার - Bhola Crime
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

চরফ্যাশনে এমপি জ্যাকবের আর্থিক সহায়তা পেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার

কে হাসান সাজু(চরফ্যাশন প্রতিনিধি )
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

ভোলার চরফ্যাশন আছলামপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের আর্থিক সহায়তা প্রদান করেছেন৷

সোমবার (২১সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বেতুয়া সড়ক সংলগ্ন, দুদুমিয়ার ব্রিজ থেকে বরদার হাট বাজার পর্যন্ত গত ১৯ সেপ্টেম্বর মধ্য রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ আর্থিক সহায়তার মধ্যে প্রতি পরিবারকে ৩০কেজি করে চাউল ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ৫ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরে আলম মাস্টার জানান, আকষ্মিক ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেন আমাদের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ তার নির্দেশনায় উপজেলা প্রশাসনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন ও তালিকা করেন৷ তালিকা অনুযায়ী গতকাল বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহোদয়ের পক্ষ থেকে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিলিটারি, ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগ নেতা দাইমদ্দিন হাওলাদার, উপজেলা পরিষদের কর্মকর্তা ও আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শাহে ইমরান সিকদারসহ স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022