1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কে হাসান সাজু, চরফ্যাসন
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

ভোলার চরফ্যাশন থানার আবদুল্লাহপুর ইউনিয়ন থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝি বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমউদ্দিন গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে খোরশেদ আলম (৪৫) এবং ওই গ্রামের বাখের কারীর ছেলে জসিম উদ্দিন(৩৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত খোরশেদ আলম ও জসিম উদ্দিন দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলেন। এমন সংবাদ পুলিশের কাছে থাকলেও প্রমাণের অভাবে গ্রেফতার করা যায়নি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পনির খাঁন সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022