1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা অপরিহার্য" পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা অপরিহার্য” পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিউজ এডিটর
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে আজ ২৭/০৯/২০২০ খ্রিঃ বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক কর্মশালা-২০২০ পুলিশ লাইন্স ড্রিলশেড ভোলায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার পুলিশি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং এর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এ উন্নয়নের ধারাকে আরো গতিশীল রাখতে ও টেকসই করতে টেকসই নিরাপত্তার বিকল্প নেই। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃনমূল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নিরাপত্তাকে আরো জোরদার করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের অতি আপন পুলিশ হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এই স্লোগানকে বাস্তবায়ন করতে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে বলেন। বিট কর্মকর্তারা নিয়মিত বিট এলাকায় গিয়ে জনগনকে সঙ্গে নিয়ে যে কেন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাবে।

পুলিশ সুপার আরো বলেন কোন বিট অফিসারের বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলার অভিযোগ পেলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে সরাসরি থানা থেকে তৃনমুল পর্যায়ে বিস্তৃত করে সমাজ থেকে অপরাধভীতি দূরীকরন পূর্বক জনমনের স্বস্থি ও আস্থা স্থাপন করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বিট পুলিশিং হচ্ছে আধুনিক পুলিশিং। বিট পুলিশিং এর মাধ্যমে থানা এলাকায় ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সেবার মান আরও গতিশীল করে জনগণের কাছে কাঙ্খিত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।

(জনাব হারুন সাহার ফেসবুক থেকে সংগৃহীত)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022