আজ ৩০-০৯-২০২০ ইং তারিখ সমগ্র বাংলাদেশে বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকান্ডের মামলার রায় ঘোষনার দিন ধার্য্য ছিলো ৷
উক্ত রায়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ মোট ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত ৷
এছাড়া এ মামলায় ৪ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।
আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।