1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা-চরফ্যাশনে ২৯সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনায় আহত মনির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন - Bhola Crime
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলা-চরফ্যাশনে ২৯সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনায় আহত মনির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

নিউজ এডিটর
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

কে হাসান সাজু, চরফ্যাশন প্রতিনিধি৷

ভোলা-চরফ্যাশনে ২৯ সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনায় আহত মনির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৷

ভোলা-চরফ্যাশন সড়ক কাইমদ্দিন মোরে গত ২৯ সেপ্টেম্বর তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাকের সংঘর্ষে আহত মোঃ মনির হোসেন (৩৮) নামের আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ এ নিয়ে মৃতের সংখ্যা তিন৷

জানা যায়, মৃত মনির হোসেন ওমরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড, পশ্চিম খোদেজা বাগ তাহের উদ্দিন বেপারি বাড়ির মৃত মান্নান হোসেনের ছেলে৷ হতদরিদ্র মনির হোসেন দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল ১৯অক্টোবর সকাল ৯টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷

মৃত মনির হোসেনের স্ত্রী রেহানা বেগম বলেন, ৪ছেলে মেয়ে নিয়ে আমি এখন কি করবো? পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি৷ প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের নিকট আকুল আবেদন আমার সন্তানদের নিয়ে দু’মুঠো খাবার ব্যবস্থা করে দিন৷ যা কিছু ছিল এতদিন আমার স্বামীর চিকিৎসায় সবকিছু শেষ হয়ে অনেক টাকা ধারদেনা করেছি৷ আপনারা সহযোগিতা না করলে আমার সন্তানদের বাঁচিয়ে রাখা অসাধ্য হয়ে পড়বে৷

পারিবারিক সূত্রে জানা যায়, ২০অক্টোবর (মোঙ্গলবার) সকাল ৯টার সময় মৃত মনির হোসেনের বাড়ির দরজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷

উল্লেখ্য গত ২৯সেপ্টেম্বর দুপুর ১২টায় ভোলা-চরফ্যাশন সড়ক কাইমউদ্দিন মোরে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক মুখোমুখি সংঘর্ষে আহত ৫জনের মধ্যে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোরাক ড্রাইভার দিদারুল ইসলাম (৩২), ঢাকা নেয়ার পথে প্রাইমারি শিক্ষিকা কনিকা বেগম (৪০) এবং দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ মনির হোসেনের মৃত্যু হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022