1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা-চরফ্যাশনে চার দিনের সফরে আসছেন এমপি জ্যাকব - Bhola Crime
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলা-চরফ্যাশনে চার দিনের সফরে আসছেন এমপি জ্যাকব

কে হাসান সাজু, চরফ্যাশন প্রতিনিধি৷
  • বুধবার, ২১ অক্টোবর, ২০২০

কে হাসান সাজু, চরফ্যাশন প্রতিনিধি৷৷

ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রীয়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী, উন্নয়নের বরপুত্র আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ৪দিনের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য ২৪ অক্টোবর (শনিবার) চরফ্যাশন শুভাগমন করবেন৷

যুব ও ক্রীয়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি’র একান্ত সচিব মোঃ মঞ্জুরুল হোসাইন এর স্বাক্ষরিত এক সফর সূচিতে বলা হয়েছে যে, চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্মাণাধীন কাজ পরিদর্শন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ চেক প্রদান, দুর্গাপূজা পরিদর্শনসহ ৪দিনের সফর এলাকার উন্নয়নমূলক কাজে ব্যস্ততম সময়ের মধ্যে শেষ করবেন৷

চার দিনের সফর সূচির মধ্যে ২৪ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক মাস্টারের কবর জিয়ারত৷ সারে ১১ টায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন৷ বাদ আসর নির্মাণাধীন খাসমহল মসজিদের কাজের অগ্রগতি পরিদর্শন৷ সন্ধ্যায় কালীবাড়ি শারদীয় দুর্গাপূজা পরিদর্শন৷
২৫ অক্টোবর (রবিবার) সকাল সারে ১০ টায় উপজেলা দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরন৷ বিকেল ৩ টায় মুজিব বর্ষ উপলক্ষে বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে আন্ত-শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন৷
২৬অক্টোবর (সোমবার) বেলা ১২টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের স্থান পরিদর্শন৷ বিকেল ৩টায় ১কোটি ১০ লাখ টাকা ব্যয়ে লঞ্চ ঘাট টু কুকরি-মুকরি বাজার পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন৷ ২৭অক্টোবর (মোঙ্গলবার) সকাল সারে ১০টায় ৪কোটি ৯০লাখ টাকা ব্যয়ে চর কুকরি মুকরিতে পল্লী বিদ্যুতের সাব স্টেশন’র ভিত্তিপ্রস্তর স্থাপন৷ বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022