1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা-চরফ্যাসনে ১০শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-এমপি জ্যাকব - Bhola Crime
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলা-চরফ্যাসনে ১০শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-এমপি জ্যাকব

কে হাসান সাজু,চরফ্যাসন
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কে হাসান সাজু,চরফ্যাসন
ভোলা-চরফ্যাসন উপজেলার শশীভূষণে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷

শনিবার (২৪অক্টোবর) দুপুর ১২টায় হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাসন ও মনপুরার উন্নয়নের বরপুত্র, জাতীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এবং চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, চরফ্যাসন উপজেলার দক্ষিণাঞ্চলের গর্ভবতী মা, নবজাতক শিশু এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শশীভূষণ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ চরফ্যাসন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর একান্ত প্রচেষ্টায় আধুনিক মানের এ হাসপাতালটি অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022